Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

কিশোরগঞ্জ - ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম  (ভিজিটর : ৪৭)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পাওয়ার পর কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কাজী রেহা কবির সিগমা।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা জানান, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী ব্র্যান্ডিং স্লোগান “আলোকিত হাওরের স্বপ্ন” বাস্তবায়ন।

কাজী রেহা কবির সিগমা বলেন, হাওর অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। এ জন্য তিনি নদী ও জলমহল দখলমুক্ত করা, জলাবদ্ধ ও আবদ্ধ জলাশয় এবং নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে “বিশেষ হাওর কৃষি হাব” বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে নিজ উদ্যোগে ও নিজ জমিতে ৫০ শস্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপন করবেন এই হাসপাতালে আইসিইউ ব্যবস্হা থাকবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি স্বাস্থ্যসেবা হটলাইন চালু করা হবে। একই সঙ্গে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

শিক্ষা নিয়ে তিনি বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা তার অগ্রাধিকার। বিশেষ করে প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষাকে আনন্দময় করতে প্রতিটি বিদ্যালয়ে শিশুদের জন্য খেলার সামগ্রী স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এছাড়া সামাজিক সুরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার অঙ্গীকার করে সিগমা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সহনশীলতা নীতির আলোকে সমাজকে, বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা হবে।

তিনি আরও বলেন, শিশুদের আনন্দময় বিকাশ ও নির্মল বিনোদনের জন্য নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক শিশু পার্ক স্থাপন করা হবে।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যেকোনো অপচেষ্টা বন্ধে তিনি দৃঢ় অবস্থান নেবেন।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ফারিয়া আহমেদ, জ্যৈষ্ঠ সাংবাদিক রওশন জাহান বিনতে রাজ্জাক, সমাজকর্মী হুমাইরা মোহাইমিন মনিকা, লেখিকা ফারহাত হোসেইন ফারা এবং কাজী রেহা কবির সিগমার নির্বাচনী শুভেচ্ছা টিমের মুখপাত্র ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট মেহেদুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্সটনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝