Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

জয়পুরহাটে ট্রাক দুর্ঘটনা, বাড়ির ভেতরে ঢুকে আহত ৩

প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম  (ভিজিটর : ৪৭)

জয়পুরহাটের কালায়ের চল্লিশ পীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হিলি বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার কালাই উপজেলার ভিল্লি গ্রামের আলু ব্যবসায়ী রানা হোসেন (৪৫) ও উজ্জ্বল হোসেন (২৭)। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হিলিমুখী দ্রুতগতির একটি ট্রাক বাইপাস সড়কে চলাচলের সময় ইটবোঝাই একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি বাড়ির সামনে থাকা গাছ ভেঙে ট্রাকটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পাশে থাকা দুই আলু ব্যবসায়ী ও ট্রাকচালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝