Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে

প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম  (ভিজিটর : ২০)

গণভোট ও সংসদ নির্বাচন, ‘দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগান নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন বিষয়ক প্রচার প্রচারণার জন্য গাড়িটি জেলার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়। ভ্রাম্যমাণ এ ভোটের গাড়িতে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। 

সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস। এর মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে সচেতন করা হচ্ছে।

এতে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ গাড়িটি কোন প্রার্থীর বিষয়ে প্রচার করছে না। ফকিরহাটে ভোটের গাড়ির এ প্রচারণা দিনভর সদর ইউনিয়নের ডাকবাংলো মোড়, ফলতিতা বাজার সহ বিভিন্ন স্থানে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে প্রচার চালায়। এসময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ সহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝