Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
শিরোনাম:

কুড়িগ্রাম খালেদা জিয়ার মৃত্যুতে পৌর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম  (ভিজিটর : ২০৪)

গণতন্ত্র পুন:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব আহমেদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল প্রমুখ।

অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল আরমান এবং প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কিরণ হুদা, যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান, যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুর রহমান মমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন আশরাফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিমন হোসেন সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা শেষে দোয়া মাহফিলে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এবং অতিথিদের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম পৌর শাখার গঠিত ৯টি ওয়ার্ডের কমিটি প্রকাশ করা হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝