Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

উলিপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ৮২)

কুড়িগ্রামের উলিপুরে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান, হোটেল ও কাঁচাবাজারের দোকান পরিদর্শন করা হয়।
‎অভিযানকালে পণ্যের মূল্য তালিকা না টাঙানো, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের কাছে রসিদ প্রদান না করার অভিযোগে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলা, পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝