Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী
শিরোনাম:

জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম  (ভিজিটর : ১০)

পাইকগাছা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪০ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রযুক্তির যথাযথ ব্যবহার, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বআরোপ দেন বক্তৃতারা। এছাড়াও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সময়মতো ও সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতের অন্যতম শর্ত। জন্ম নিবন্ধন একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে অপরিহার্য, একইভাবে মৃত্যুনিবন্ধন সরকারি পরিসংখ্যান ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত, সহজ ও নির্ভুল সেবা পাবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝