Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
শিরোনাম:

তরুণদের উদ্যোগে রমযানে কসবায় ন্যায্যমূল্যে বাজার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম  (ভিজিটর : ৬০)

পবিত্র মাহে রমযানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ন্যায্যমূলে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে একঝাঁক তরুণ যুবক। তাদের এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যআয়ের মানুষের মাঝে।

উপজেলার জনতা শপিং টাওয়ারের পাশে কসবা বাজাজ শোরুমে এক মাসব্যাপী অস্থায়ী বাজার স্থাপন করা হয়েছে। এ বিক্রয়কেন্দ্রে চাল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, বেসন, ভোজ্য তেল, আদা, আলু, শরবত ও খেজুরসহ রমযানে বহুল ব্যবহৃত বিভিন্ন পণ্য বাজারদরের তুলনায় কম দামে বিক্রি করা হচ্ছে। ফলে রোজাদারদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহে বাড়তি চাপ কমছে বলে জানিয়েছেন ক্রেতারা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে স্থানীয় ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে।

উদ্যোক্তারা জানান, রমযানজুড়ে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম আদায় করতে না পারে, সে বিষয়ে তারা সচেতন রয়েছেন। পাশাপাশি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের মাধ্যমে সকল সিন্ডিকেট ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানান।

তরুণ উদ্যোক্তারা বলেন, পবিত্র এই মাসে জনসাধারণের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। মুনাফা নয় মানবসেবাই এই বাজারের উদ্দেশ্য তাই ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে তারা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।

সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, রমযান মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝