Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ
শিরোনাম:

বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় আটক ১

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম  (ভিজিটর : ৬৭)

পিরোজপুরের কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মো. রমজান হাওলাদার মিঠুন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্ব আমরাজুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই রাতে ভুক্তভোগীর মা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রমজান হাওলাদার মিঠুন ওই গ্রামের লিটন হাওলাদারের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভুক্তভোগী তরুণী তার বাড়ির সামনে হাঁটছিলেন। এসময় রমজান হাওলাদার মিঠুন তার স্ত্রী ঘরে না থাকায় সুযোগ বুঝে ইশারা করে তরুণীকে তার ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করেন। পরে ওই প্রতিবন্ধী তরুণী তার মাকে ইশারায় বিষয়টি জানান। রাতে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে রমজান হাওলাদার মিঠুনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। এবং ভুক্তভোগীকে জেলা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝