Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম  (ভিজিটর : ১০৩)

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও আজকে বিকেলে শপথ নেওয়া প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এর শপথ গ্রহণ উপলক্ষে বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ উদযাপন করেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন আনন্দ মিছিল, এবং মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়। স্থানীয়রা জানান, শপথ গ্রহণের আনন্দের সঙ্গে তারা গর্বিত যে গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন এলাকার সন্তান পুতুল।

বিএনপির স্থানীয় নেতারা বলেন, “পুতুল দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার প্রতিমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ বাগাতিপাড়া ও নাটোরের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি তার নেতৃত্বে জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং দেশের সেবায় তার অবদান আরও দৃঢ় হবে।”

উপজেলার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষও আনন্দ উদযাপনে অংশ নেন। শপথ গ্রহণকে ঘিরে পুরো উপজেলা উৎসবমুখর হয়ে ওঠে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝