Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম  (ভিজিটর : ১৩৮)

নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমনকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করায় কাউখালী, নেছারাবাদ ও ভান্ডারিয়ায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা বলেন, এই আসন থেকে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেন। প্রতিমন্ত্রী হওয়ার খবরে এলাকায় আনন্দের জোয়ার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তার ঢল নামে। সাধারণ মানুষ নির্বাচনের আগে দেওয়া তার প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছেন।
 
মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন ও সদস্য সচিব সোয়াইব সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
এর আগে বিকেলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝