Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী
শিরোনাম:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ এএম  (ভিজিটর : ১৬)

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।

সাক্ষাৎকারে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে আরও দ্রুত অগ্রগতি করবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ কাজের প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝