Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

খুলনায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম  (ভিজিটর : ৯৩)

র‌্যাব-৬ এর অভিযানে ইমরান মুন্সী হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার। খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি মো. ফরিদ শেখ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব প্রেস রিলিজ এর মাধ্যমে জানায়, সোমবার (১২ জানুয়ারি) র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত ইমরান মুন্সী হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি মো. ফরিদ শেখ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ফরিদ শেখ মৃত মান্নান শেখের ছেলে। তার বাড়ি খুলনা সদর থানার ১ নম্বর কাস্টমঘাট এলাকায়।

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, নিহত ইমরান মুন্সীর সঙ্গে গ্রেফতারকৃত ফরিদ শেখসহ মামলার অন্যান্য আসামিদের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় অবস্থানকালে আসামিরা ইমরান মুন্সীকে গুলি করে এবং ধারালো ছুরি দিয়ে গুরুতর জখম করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ফুফু দিলিয়া বেগম বাদী হয়ে খুলনা সদর থানা, কেএমপি, খুলনায় গ্রেফতারকৃত ফরিদ শেখসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝