Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

বাউফলে এক যুবকের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

গ্রেফতার যুবকের মা

প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১৪৮)

বাউফলে ৯ম শ্রেণির  দুই বান্ধবীকে ধর্ষনের অভিযোগ উঠেছে অনিক নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় এক শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষন মামলা করলে অভিযুক্ত অনিকের মা নুর জাহান বেগমকে গ্রেফতার করে পুলিশ।

অনিক উপজেলার মদনপুরা ইউপির চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। রাতভর দুই শিক্ষার্থী থানা পুলিশের হেফাজতে থাকার পড় রবিবার (১১ জানুয়ারি) সকালে তাদের ও আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ওই দুই বান্ধবী মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিনে ওই দুই শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তাদের অভিভাবকরা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তারা মাদ্রাসায় যায়নি।এরপর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৯ জানুয়ারি) অভিভাবকরা বাউফল থানায় সাধারণ ডায়রী করেন।

সুত্রে জানায়, বুহস্পতিবার সকাল সারে ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বন্ধবী তার অপর সহপাঠী কাম বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়। এক পর্যায়ে অনিক তার দুই বান্ধবীকে ধর্ষন করলে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা আর ওই দিন বাড়ি ফিরে যায়নি। শুক্রবার রাতে বাড়ি ফিরে দুই শিক্ষার্থী তাদের অভিভাবকদের জানালে তারা শনিবার সন্ধ্যায় বাউফল থানায় অভিযোগ করেন। শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার সময় অনিকের মা বাসায় থাকলে তিনি কোন প্রতিবাদ করেন নি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি সহায়তা করেছেন।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) অতিকুল ইসলাম বলেন, দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরীর মা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝