Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

রাণীনগরে বিএনপির চার নেতা বহিস্কার

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৩১৯)

নওগাঁর রাণীনগরে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির চার নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) তাদের চারজনকে সাময়িক বহিস্কার করা হয়। তাদের চারজনের বিরুদ্ধে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে বিরুদ্ধচারণের অভিযোগ তোলা হয়েছে।

বহিস্কৃত চার নেতা হলেন, রাণীনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. পাভেল রহমান, উপজেলা বিএনপির সদস্য মো. রফিক, মো. শামীম হোসেন ও মো. শহিদুল ইসলাম সুইট।

দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত বহিস্কার আদেশের দুই চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

বহিস্কার আদেশে বলা হয়- উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণে লিপ্ত রয়েছেন- এ মর্মে নওগাঁ জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এ ধরণের কর্মকান্ডের জন্য জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় পদমর্যাদা হইতে দল থেকে আলাদা দলীয় প্যাডে তাদের চারজনকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।

এছাড়া বহিস্কৃত চারজনকে দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তাদের চারজনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝