Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম  (ভিজিটর : ৬১)

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাটালু রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে আটটার দিকে বাটালু তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার সময় হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক থেতলে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক মো. আনাছ আলী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। এ সময় মরদেহের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

এ দিকে খবর পেয়ে ২নং রানীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়টি নিশ্চিত করে বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, প্রতিটি মৃত্যু দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন মোতাবেক বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কৃষক আহমেদ আলী ওরফে বাটালুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝