পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে ৫৪ তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বুধবার (৭ জানুয়ারি) সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাউখালী উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিযোগিতায় উপজেলার ৩১টি মাধ্যমিক, কারিগরি স্কুল এবং মাদ্রাসার ছাত্র ছাত্রী আলাদাভাবে শ্রেণী অনুযায়ী বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ৪৩টি পুরস্কার ও ১টি ট্রফি অর্জন করে।
এফপি/জেএস