Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

আদমদীঘিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া

প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ০৪.০১.২০২৬ ৮:৪৩ পিএম  (ভিজিটর : ১৫০)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিশেষ দোয়া করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) আছর নামাজ শেষে উপজেলার সান্দিড়া রশিদিয়া হাফেজিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফিতি রাশেদ রাহমানী। 

এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, বিএনপি নেতা তাজ উদ্দীন, মোতালেব হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, শ্রমিক নেতা রুহুল আমিন, আবু হানিফ, মানিক হোসেন-সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন-এ কামনাও করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝