Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

জামালপুর - ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৮:৩৮ পিএম  (ভিজিটর : ৬৮৭)
জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী

জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী

জামালপুর-৩ (মেলান্দহ - মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জামালপুর-৩ আসনে ১১ জন  প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া অন্যান্য প্রার্থীরা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু,স্বতন্ত্র প্রার্থী এস এম শাহিনুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথি। এ সময় ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন, ইসলামী আন্দোলনের দৌলতুজ্জামান আনছারী, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম, গণঅধিকার পরিষদের রুবেল মিয়া ও লিটন মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন পত্রে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও বিধি অনুযায়ী শর্ত পূরণ না করায় জামালপুর ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৫ প্রার্থী  মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। তবে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝