Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

নওগাঁ-৬ আসনে বিএনপি-জামায়াতসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১০ পিএম  (ভিজিটর : ১৮০)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল (জমা) করেছেন। এদের মধ্যে ৪ জন দলীয় মনোনীত প্রার্থী, আর একজন স্বতন্ত্র প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মনোনয়নপত্র জমাকারী প্রার্থীরা হলেন, নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

মনোনয়নপত্র সংগ্রহের শুরু থেকে (২৯ ডিসেম্বর) পর্যন্ত নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে মোট ৮জন মনোনয়নপত্র ফরম উত্তোলন করেছিলেন। এর মধ্যে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল (জমা) করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝