Dhaka, Tuesday | 20 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 20 October 2026 | English
শিরোনাম:

ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৩৮০)

শেরপুরের ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রেজ্জাক (৪৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে মমিন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রেজ্জাক একই উপজেলার ডেফলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আব্দুর রেজ্জাকসহ কয়েকজন শ্রমিক মমিন মিয়ার বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত গাছটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝