Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

ধানের শীষের পক্ষে গণসংযোগ করলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম  (ভিজিটর : ১৩৮)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২নং জামনগর ইউনিয়নের কৈপুকুরিয়া গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেন।

গণসংযোগ কালে তিনি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু এবং বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণসংযোগে অংশ নেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝