Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

খুলনায় বিপুল পরিমানে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম  (ভিজিটর : ১২৮)

খুলনার কৈয়া বাজার থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছিল। আটক যুবক মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।

হরিণটানা থানার ওসি তদন্ত টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজার বাস মালিক সমিতির সামনে চেক পৌষ্ট বসায়। 

দুপুর পৌনে ১২ টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি কৈয়া বাজারের কাছে আসলে পুলিশ থামার জন্য সংকেত দেন। গাড়ি থামলে পুলিশ তল্লাশি শুরু করে। মিলন মালের আচারণ সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে। 

জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (দক্ষিণ ) তাজুল ইসলাম জানান, উদ্বার হওয়া ইয়াবার পরিমাণ ২৫ হাজার পিস।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝