Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

বাগাতিপাড়ায় ফুলেল সংবর্ধনায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ৩)

নবনির্বাচিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল গতকাল শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাগাতিপাড়া উপজেলা যুবদল।

ঢাকায় সৌজন্য সাক্ষাৎ কালে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শফিক, মোশারফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্তি বাগাতিপাড়া উপজেলাবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তার মেধা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণের মাধ্যমে অর্পিত দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করবেন এবং এলাকার উন্নয়ন-অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী পুতুল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই হবে তার অগ্রাধিকার। সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝