Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

রমজান উপলক্ষে বাজারে জেলা প্রশাসকের নজরদারি

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম  (ভিজিটর : ৩৪)

পবিত্র রমজানকে সামনে রেখে কুষ্টিয়া পৌর বাজারে হঠাৎ পরিদর্শনে যান জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও সংরক্ষণ ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয়। কয়েকটি দোকানে স্টক রেজিস্টার ও ক্রয় ভাউচার পরীক্ষা করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।

ভোক্তাদের স্বার্থে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অতিমুনাফা বা মজুদদারির সুযোগ নিতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি থাকবে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজারে প্রশাসনের এমন আকস্মিক উপস্থিতিতে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝