Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিটর : ১৩২)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, উপজেলা শিক্ষা অফিসার শরিফ মোঃ এহসান মোরতেজা, মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা মান্নান মৃধা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝