Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বাঞ্ছারামপুর পৌরসভার বিশেষ মতবিনিময় সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ এএম  (ভিজিটর : ১৫৭)

“বাঞ্ছারামপুর পৌরসভা এখন থেকে নতুনরুপে পথ চলবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না, জিরো টলারেন্স নীতিতে প্রশাসন পদক্ষেপ নিবে"-বাঞ্ছারামপুর পৌর প্রশাসক রবিউল হাসান ভূইয়া এক বিশেষ সভায় কথাগুলো বলেন। 

গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হলরুমে পৌরসভার উদ্যোগে বাঞ্ছারামপুর পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রবিউল হাসান ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। 

সভায় পৌরসভার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকা থেকে নিয়মিতভাবে আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং স্টেশনে প্রেরণ, পৌরসভার বিভিন্ন সড়ক থেকে অবৈধ ও ভাসমান দোকান উচ্ছেদ, নির্ধারিত স্থানে অটোরিকশা ও সিএনজি পার্কিং নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।

সড়কের উপর অবৈধ ও ভাসমান দোকান উচ্ছেদের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণে সবাই একমত পোষণ করেন এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া অটোরিকশা ও সিএনজি চলাচলে শৃঙ্খলা আনয়ন এবং বাজারসমূহে মালামালবাহী ট্রাক প্রবেশের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপস্থিত সকলে নিজেরাও নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

পরিশেষে, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সাংবাদিক, ব্যবসায়ী,রাজনীতিবিদসহ সমাজের সকল স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝