Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

মোংলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:০০ পিএম  (ভিজিটর : ৬১)

মোংলার মাছ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ শতাধিক জীবন্ত মুরগিসহ নগদ অর্থ, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল মিলিয়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে হঠাৎ করে মাছ বাজার এলাকার একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একটি পাইকারি মুরগির আড়তেই থাকা প্রায় ৫ শতাধিক মুরগি আগুনে পুড়ে মারা গেছে। পাশাপাশি আরও তিনটি মাছের আড়ৎ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

এছাড়া দোকানগুলোতে থাকা নগদ টাকা, মাছ বিক্রির সরঞ্জাম ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান  জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝