Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
শিরোনাম:

আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:১০ পিএম  (ভিজিটর : ৯)

বগুড়ার আদমদীঘিতে নেশার ইনজেকশন ও চোলাই মদসহ আটক তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। 

গত মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২পিস কুপিজেসিক ইনজেকশন ও ২লিটার চোলাই মদসহ তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাদের বিরুদ্ধে এ রায় প্রদাণ করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনীর আজিজ উদ্দিনের ছেলে মিজু (৩০), ছাতিয়ানগ্রাম বাগবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে স্বপন (৪৫) ও একই গ্রামের বছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, মঙ্গলবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। 

অভিযানে উল্লেখিত তিন জন মাদক কারবারিকে ২পিস কুপিজেসিক ইনজেকশন ও ২লিটার চোলাই মদসহ আটক করা হয়। 

ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি মিজুকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড, স্বপনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড ও আব্দুল মান্নানকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডের রায় প্রদাণ করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝