Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ানের স্বদেশ প্রত্যাবর্তন

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ৮৬)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ান দীর্ঘ প্রবাসজীবন শেষে নিজ মাতৃভূমিতে ফিরেছেন। রাজনৈতিক মামলার হয়রানির শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর বৃহস্পতিবার (৪ মে) তিনি গোয়ালন্দে ফিরে আসেন।

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে একটি মোটর শোভাযাত্রা গোয়ালন্দ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফরিদ দেওয়ান বলেন, রাজনৈতিক মামলা ও হামলার কারণে তাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। তবে জন্মভূমির প্রতি টান থেকেই তিনি দেশে ফিরে এসেছেন।

তিনি বলেন, “দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে আজ নিজের মাতৃভূমিতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধাশীল। দল চাইলে আগামীতে পৌর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে তার।

ফরিদ দেওয়ান বলেন, “আমি দলের একজন একনিষ্ঠ কর্মী। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং মনোনয়ন দেয়, তাহলে নির্বাচনে অংশ নেব। আমার সিনিয়র নেতারা যে নির্দেশনা দেবেন, আমি তা মেনে চলব। আমি কখনোই দলের ঊর্ধ্বে নই।”

নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলাগুলোতে তিনি ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন।

এ সময় তিনি গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। যারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”

স্থানীয় নেতাকর্মীদের মতে, ফরিদ দেওয়ানের দেশে ফেরা গোয়ালন্দের বিএনপি ও যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝