Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
শিরোনাম:

নীলফামারীতে দুই দিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিটর : ৫৪)

নীলফামারীতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নীলফামারী শহরের নটখানা ডেনিস বাংলাদেশ লেপ্রিস মিশন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, নীলফামারী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক‍ (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহযোগিতায় শিশুদের মধ্যে সচেতনতা, সৃজনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারণা তৈরির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে জেলার ২০ জন শিশু অংশ নেয়।

কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি নীলফামারী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক‍ (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র শিশুদের উদ্দেশ্যে বলেন, “শিশু সাংবাদিকতার ক্ষেত্রে সবার আগে পড়ালেখাকে গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি সমাজে সচেতনতামূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। শিশুদের মনন বিকাশে তথ্যসমৃদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের চোখে দেখা সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতা শিশুদের ভাষায়ে তুলে ধরার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নীলফামারী জেলার কোর্ডিনেটর ইনজামাম-উল-হক নির্ণয় এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সহ সভাপতি ভূবন রায় নিখিল, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী।

এসময় প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম তার বক্তব্যে বলেন, “আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম প্রশিক্ষণ ছাড়াই। ধাপে ধাপে আমাদের শিখতে হয়েছে। এখন যে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেয়া হচ্ছে, এটি এলাকার ও দেশের জন্য হ্যালো বিডিনিউজ ২৪ একটি মাইকফলক স্থাপন করেছে।”

প্রেসক্লাবের সহ সভাপতি ভূবন রায় নিখিল তার বক্তব্যে বলেন, “এই কর্মশালা তোমাদের সম্ভাবনার পথ খুলে দিবে বলে আমার বিশ্বাস। আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ সম্পন্ন করবে। ভবিষ্যতে আমাদের দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করবে।” 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন তার বক্তব্যে বলেন, “শিশু সাংবাদিকতা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিশুদের চিন্তাভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা সমাজের অনেক দেখা দিক তুলে ধরতে পারে।”
 
প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী তার বক্তব্য অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশ্যে বলেন, “জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে তার কবিতায় বলেছেন, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল। মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল’। বিদ্রোহী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামে লিখা এই কথা গুলো যেন আজ আমাদের সামনে বসে আছে সুন্দর মেধাবি এক চক্র। যে চক্র নতুন প্রজন্মের আগামী দিনের নক্ষত্র হয়ে জ্বলে উঠবে।” 

এই কর্মশালায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী ফিচার সম্পাদক হাসান বিপুল প্রশিক্ষণ প্রদান করেন। তিনি শিশুদের সংবাদ লেখার প্রাথমিক কৌশল,তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্ৰহণ, ছবি ও ভিডিও এর ব্যবহার এবং নৈতিকতার বিভিন্ন বিষয়ে হাতে- কলমে প্রশিক্ষণ দেন।

প্রথম দিনের কর্মশালা শেষে শিশুরা জানায়, সাংবাদিকতা শুধু খবর লেখা নয়, এটি সত্য তুলে ধরা এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে মানুষের সামনে উপস্থাপন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কর্মশালা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝