নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
(৯ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভা এলাকায় পৃথক অভিযানে এ দন্ড প্রদান করা হয়।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলা প্রশাসন র্যাব-১১ এর একটি টীম রূপগঞ্জ থানার তারাব পৌর এলাকায় অভিযান চালিয়ে সিমু কনজুমার প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরআগে সিমু কনজুমার প্রডাক্টস এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন ও বিভিন্ন ব্র্যান্ডের লেভেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিল। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।
এফপি/জেএস