Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

টেকনাফ মডেল থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম  (ভিজিটর : ৮)

কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান টেকনাফ মডেল থানার বার্ষিক পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপারের আগমনে থানায় একটি সুসজ্জিত হাউজ গার্ড দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন অবকাঠামো, অফিসার ও সদস্যদের ব্যারাক, খাবার ব্যবস্থা এবং পানি সরবরাহ ব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি থানার প্রধান ফটকের পাশে অবস্থিত মাথিনের কূপ পরিদর্শন করেন। তিনি এসব স্থাপনার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।পরে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন এবং সেগুলো নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশ দেন। থানার কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুলতবি গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং কয়েকটি মামলার বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন নোটে স্বাক্ষর করেন। পরে থানার প্রাঙ্গণে একটি থাই সফেদা ও একটি জলপাই গাছের চারা রোপণ করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে কক্সবাজার সদরের উদ্দেশে রওনা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাকিবুল হাসান, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত)সুকান্ত চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ আহমদ সহ এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝