পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে নেছারাবাদে এক স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ছারছীনা দরবার থেকে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও অঙ্গ সংগঠনসমূহের নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা, রোজা পালন এবং অন্যদের রোজা রাখতে উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি পবিত্র রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধও জানানো হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন— মো. নজরুল ইসলাম (সহকারী অধ্যাপক, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা), আলহাজ্ব ডা. মো. মাসুম বিল্লাহ (সভাপতি, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখা), আলহাজ্ব মাওলানা মাহমুদুম মুনির হামিম (প্রধান মুফতি, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা), আলহাজ্ব মাওলানা মো. রুহুল আমিন সালেহী (ভাইস প্রিন্সিপাল, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা) এবং মাওলানা মো. আব্দুল আউয়াল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখা)।
এ সময় বক্তারা বলেন, “মুমিনগণ! তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকী হতে পার।”
বক্তারা মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন, “আহলান সাহলান মাহে রমজান।” এই পবিত্র মাসে সকলকে সংযম, ইবাদত ও পবিত্রতা রক্ষার মাধ্যমে জীবন পরিচালনার আহ্বান জানান তারা।
র্যালিতে প্রায় ৩ হাজার ছাত্র, শিক্ষক ও স্থানীয় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এফপি/অ