গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (প্রায় ৬০ বছর বয়সী) এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) ভোররাতের কোনো এক সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী, একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন পথচারী ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এফপি/র