Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম আপডেট: ১৮.০২.২০২৬ ৫:৫৯ পিএম  (ভিজিটর : ৫)

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ১০ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন হোয়াইক্যং বিওপি'র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোনা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকা থেকে একটি সিএনজি ও একটি মোটরসাইকেলযোগে ইয়াবার চালান মহাসড়কে তোলার চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি ও মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে পরিত্যক্ত সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেটে দুই লক্ষ সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝