Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

রামুতে ইয়াবাসহ আটক ১

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম  (ভিজিটর : ৫)

কক্সবাজারের রামু থানা এলাকায় বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) যোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা হয়ে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে রামু থানাধীন শিকলঘাটা ব্রিজের দক্ষিণ পাশে মরিচ্যা-রামু পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করা হয়। সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে রামু বাইপাসমুখী একটি নম্বরবিহীন পিকআপ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। তবে চালক সংকেত অমান্য করে ব্যারিয়ার ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পিকআপটি আটক করে।একপর্যায়ে পিকআপটি ফতেখাঁরকুল ইউনিয়ন-এর রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সামনে থামে। এ সময় গাড়ি থেকে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মো. হারুন (২৯) নামে এক ব্যক্তিকে হাতে থাকা একটি সাদা বস্তাসহ আটক করতে সক্ষম হয়। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী এলাকার বাসিন্দা।পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ব্যবহৃত নম্বরবিহীন পিকআপটিও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝