Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

টঙ্গীতে মাদকসহ ৪ নারী গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম  (ভিজিটর : ৬৩)

গাজীপুরের টঙ্গীতে পেটের সাথে বিশেষ কায়দায় বেঁধে ফেন্সিডিল পাচারের সময় চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) রাকিব হাসান।

গ্রেফতারকৃতরা হলেন— রাবেয়া বেগম (২৫), বেলী আক্তার (২৪), লিমা খাতুন (২২) ও শিখা খাতুন (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গী নতুন বাজার এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান চলাকালে টঙ্গী থেকে নরসিংদীগামী সড়কে একটি অটোরিকশায় থাকা চার নারীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে রাখা মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝