Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

শ্রীপুরে সংঘর্ষে ভাঙচুর-আহত

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিটর : ৫১)

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রু তার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগেই আবু সালেহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

সংঘর্ষে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। টিউবওয়েলের মোটর চুরি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মিঠুনের বাড়িতে হামলা চালানো হয় এবং তার মা মিরা বেগম গুরুতর আহত হন। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মিরা বেগম বলেন, “আমি সকালে রান্না করছিলাম। হঠাৎ করে আবু সালেহ এসে আমার মাথায় কোপ মারে। সেখানে তুহিন, মহিদুল, নুর ইসলামসহ আরও অনেকেই ঘরবাড়ি ভাঙচুর করে।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝