Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:০১ পিএম  (ভিজিটর : ২১৬)

নওগাঁর রাণীনগর উপজেলায় গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) সাথে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর থানায় তিনি এই মতবিনিময় করেন। গত (৭ ডিসেম্বর) রাণীনগর থানায় যোগদান করেন তিনি।

মতবিনিময় সভায় রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তথ্যের ভান্ডার, তাই তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সঠিক তথ্য সরবরাহে সাংবাদিকদের কাছে সহযোগিতা চান এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহারুখ হোসেন আহাদ প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝