Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

সুন্দরগঞ্জে ৫'শত পরিবারের মাঝে দোস্ত এইডের ফুড প্যাক বিতরণ

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম আপডেট: ২০.১২.২০২৫ ৬:৩০ পিএম  (ভিজিটর : ৫২)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরীব, অসহায় ও দুস্থ ৫ শত পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার।

সমাজসেবক আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস ও আইটি ম্যানেজার সম্রাট বাবর।

কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবক হারুন অর রশিদ, সাজু মিয়া, ডা. মোখলেছুর রহমান, নূর উদ্দিন সাগর, আল আমিন মিয়া ও সোহেল রানা প্রমুখ। এ সময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রতিটি ফুড প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, পেঁয়াজ, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল।

বক্তারা বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝