Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
শিরোনাম:

চাপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২, ট্রাফিক বক্সে আগুন

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম আপডেট: ২০.১২.২০২৫ ১১:৫৫ এএম  (ভিজিটর : ৫৪)

চাঁপাইনবাবগঞ্জের সার্কিটহাউস মোড়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় রিফাত ও সোহাগ নামে দুইজন নিহত হয়েছেন। নিহত রিফাত চাঁপাইনবাবগঞ্জ পৌঁর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলমের ছেলে এবং সোহাগ আজাইপুর পচাপুকুর এলাকার আশরাফুলের ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে। স্থানীয়রা জানান, এক ট্রাফিক পুলিশ সার্কিট হাউস মোড়ে একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে সে পালানোর সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে রিফাত ঘটনাস্থলেই মারা যায় এবং সোহাগকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিশ্বরোড মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে একটি মোটরসাইকেল ও বক্সের আসবাবপত্রে আগুন দেয় এছাড়াও সদর পুলিশ ফাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়, পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালাই একদল যুবক।

এ বিষয়ে সদর থানার ওসি নূরে আলম বলেন এ বিষয়ে পরে কথা বলবো।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝