Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

দৌলতপুরে ৪ চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪০ পিএম  (ভিজিটর : ১৮১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উপজেলাবাসী ও চরাঞ্চলের প্রায় ত লক্ষ সাধারন মানুষের একমাত্র ভরসা মানিকগঞ্জের দৌলতপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সকল ধরনের অবকাঠামোগত,অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান কিছুটা উন্নতি হলেও ডাক্তার সংকট পিছু ছাড়চ্ছে না। দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৪ জন ডাক্তার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রোগীদের স্বাস্থ্যসেবা।

দীর্ঘদিন যাবৎ কর্মরত ৪ জন ডাক্তার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে স্বাস্থ্য সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কাগজে-কলমে ১৫ জন ডাক্তার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কর্মরত থাকলেও ৪ জন ডাক্তার ও ৩ জন কনসালটেন্ট দিয়ে চলছে স্বাস্থ্য সেবা। প্রতিদিন চরাঞ্চলের হতদরিদ্র অর্থনৈতিক ভাবে অসচ্ছল রোগী ঢাকা-মানিকগঞ্জ যেতে না পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা নিতে আসে। কিন্তু ডাক্তার সংকটের ফলে প্রতিদিন শতশত নারী-পুরুষ, শিশু রোগি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ বছর যাবৎ এই হাসপাতালে পোস্টিংকৃত ডাক্তার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মানিকগঞ্জ সদর হাসপাতালে ২ জন, পুলিশ লাইনে ১ জন, ঢাকা মেডিকেলে ২, সাভারে ১ জন ডাক্তার প্রেষনে (ডিপেটেশনে) রয়েছে। রোগিরা সেবা থেকে বঞ্চিত হলেও ৮ জন ডাক্তার নিয়োমিত বেতন ভাতাসহ অন্যান্য সুবিধাদি দৌলতপুর থেকে উত্তোলন করছে। দৌলতপুর উপজেলাবাসী ও চরাঞ্চলের হাজার হাজার নারী-পুরুষ, শিশু রোগি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না জানান, আমি জুলাই আগস্টের পরে এসেছি। নতুন এসে দীর্ঘ দিনের সমস্যা সমাধানের চেষ্টা করছি। ইতিমধ্যে হাসপাতালে গর্ভবতী মহিলাদের সিজারিংয়ের সেবা চালু করেছি। ৪ জন ডাক্তার দিয়ে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রটিতে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্তেও জনবল সংকট থাকায় ১০০% সেবা দিতে পারছিনা।

তিনি বলেন, ইতিমধ্যে আমি যোগদান করে চেষ্টা করছি স্বাস্থ্য সেবার মান উন্নয়নের এবং প্রেষনে (ডিপেটেশন) থাকা ৮ জন ডাক্তারকে আমার হাসপাতালে দেওয়ার জন্য সিভিল সার্জন মহোদয়কে লিখিত ভাবে জানানো হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝