Dhaka, Wednesday | 21 January 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 January 2026 | English
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে চিঠি পিসিবির
শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার
ঢাকায় আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

পাইকগাছায় ১০ বছরের সাজা প্রাপ্ত আসামি সহ আটক- ২

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম  (ভিজিটর : ২২৮)

খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে ১০ বছরের সাজা প্রাপ্ত এক আসামি সহ পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, এ দিন এসআই মল্লিক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের মোঃ তোফাজ্জল মোল্লার পুত্র নজরুল মোড়ল (৪৬)-কে আটক করেন। তিনি জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

অপরদিকে, এএসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সরল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলামকে আটক করেন। তিনি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক উভয় আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝