Dhaka, Saturday | 24 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 24 January 2026 | English
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন
বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের মুখে ভারতের বৈশ্বিক ক্রীড়া আয়োজনের স্বপ্ন
আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
হেলিকপ্টারে মাঠে নামল বিপিএল ট্রফি
শিরোনাম:

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম আপডেট: ১৫.১২.২০২৫ ৩:৪৯ পিএম  (ভিজিটর : ৬৫)

রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্র শক্তি। শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি আজ দুপুরে অনুষ্ঠিত হচ্ছে।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রনেতারা ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট’, ‘হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক, দুই, তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।

জাতীয় ছাত্র শক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন পালন করছি। আমাদের কর্মসূচি জনদূর্ভোগ সৃষ্টির জন্য নয়, এটি জনমত ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, জুলাই মাসে বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
 
এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝