Dhaka, Saturday | 24 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 24 January 2026 | English
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন
বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের মুখে ভারতের বৈশ্বিক ক্রীড়া আয়োজনের স্বপ্ন
আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
হেলিকপ্টারে মাঠে নামল বিপিএল ট্রফি
শিরোনাম:

মোল্লাহাটে অজ্ঞাত গাড়ির চাপায় তরুণী নিহত

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ পিএম  (ভিজিটর : ৪৪)

বাগেরহাটের মোল্লাহাটে দ্রুত গতির অজ্ঞাত একটি গাড়ির চাপায় নিরা বেগম (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরা বেগম মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের ফরহাদ মোল্লার মেয়ে। তার স্বামীর নাম নাজির শেখ বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ করে নিরা বেগম সড়কে পড়ে যান। এ সময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মোল্লাহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝