Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

সুন্দরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ৬৬)

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর শিউলী বেগম (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোদ্দা এলাকার বুড়াইল নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিউলী বেগম চর খোদ্দা গ্রামের মো. শরিফুল ইসলামের স্ত্রী।


পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শিউলী বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। গত (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে তিনি কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ( ১৫ ডিসেম্বর) সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বুড়াইল নদীর বাঁশের চরাটের নিচে এক নারীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শিউলী বেগমের বলে শনাক্ত করেন।


নিহতের ছেলে মো. রেজোয়ান মিয়া জানান, তার মা মৃগী রোগে আক্রান্ত ও মানসিক ভারসাম্যহীন হওয়ায় ধারণা করা হচ্ছে, নিখোঁজ থাকার কোনো এক সময়ে তিনি অসুস্থ হয়ে নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।


সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝