Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম আপডেট: ০২.১২.২০২৫ ২:২৭ পিএম  (ভিজিটর : ৭০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে আড়িয়াল খাঁ ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রীজ এলাকায় একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝