Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জার্মানির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১২:৪১ এএম  (ভিজিটর : ১৭৪)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জার্মান ফেডারেল একাডেমি ফর সিকিউরিটি পলিসি এবং জার্মান সরকারের বিভিন্ন সংস্থার একটি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

৩০ সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলটি রোববার দুপুর ১২টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে চলমান কার্যক্রম ঘুরে দেখেন।এ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জার্মান ফেডারেল অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. এলিক বাউমান।

দলে ছিলেন জার্মান অর্থনীতি ও জলবায়ু মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য নিরাপত্তা অধিদপ্তর, আন্তর্জাতিক কর্পোরেট প্রতিষ্ঠান যেমন সিমেন্স, এয়ারবাস, বায়ার এজি, কেএফডব্লিউ ব্যাংকগ্রুপসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।এছাড়া সফরসঙ্গী ছিলেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-০৪ এর ব্লক-এ/১ সংলগ্ন নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন, নতুন আগতদের গ্রহণ ও সেবা প্রদান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। এরপর প্রতিনিধি দল ‘সেফ প্লাস টু’ এবং এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) বিতরণ কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গাদের পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। দুপুরের বিরতির পর প্রতিনিধি দল ক্যাম্প-০৪ এক্স-এর সিআইসি অফিস, ‘জীবিকায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র’ এবং ‘আশ্রয় ও স্থাপনা পরিকল্পনা ইউনিট’ পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের জন্য নির্মিত আধুনিক আশ্রয়কেন্দ্র এবং নির্মাণসামগ্রীর মান ও কার্যকারিতা সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।এই সময় ইউএনএইচসিআর, সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝