Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
২০৩০ সালের মধ্যে দেড় কোটির বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
শিরোনাম:

দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুই নবজাতকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:০৬ পিএম  (ভিজিটর : ৪৫৩)

নাটোরের লালপুরে বিরল ঘটনা ঘটেছে। দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ নবজাতক জন্ম নেয়। তবে জন্মের কিছুক্ষণ পরই রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে উপজেলার সাঁইপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে।

এমন বিরল ঘটনার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে মা ও সন্তানদের খোঁজ নিচ্ছেন।

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। তিনি জানান, সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তিনি বিত্তবানদের কাছে সহযোগিতা ও সবার কাছে দোয়া চেয়েছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝