Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

প্রকৌশলীদের ভুলে পানিবন্দি লালপুরবাসী

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম  (ভিজিটর : ১০৪)

নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের অধিকাংশ সময় বাজারকেন্দ্রিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

ছয় রাস্তার মোড় থেকে পুরাতন বাজার এলাকায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা সমাধানে গত কয়েক বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পাঁচটি নতুন ড্রেন নির্মাণ করা হলেও তা কার্যকর হয়নি, বরং পানি জমে থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও শতাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত প্রধান ড্রেন সংস্কার করা হলে সমস্যার স্থায়ী সমাধান হতো। কিন্তু প্রকল্প হাতে না নিয়ে বরং নতুন ড্রেন নির্মাণের ফলে উল্টো পানি তেলপাম্প এলাকায় আটকে যাচ্ছে।

গত বছর ড্রেন সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। চলতি বছরও নতুন বরাদ্দ এসেছে, কিন্তু প্রকল্প গ্রহণ করা হয়নি। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যাংকেই জমা রাখা হয়েছে।

উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, ‘এই বিষয়ে আগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। আমি নতুন, তাই বিস্তারিত জানি না। একা আমার পক্ষে এ কাজ সম্ভব নয়।’

এফপি/অআ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝